তালা প্রতিনিধিঃ
তালার হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে তালার হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, সকালবেলা খেলার ছলে বাড়ির পাশে যায় ছোট্ট আফিয়া। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পাশের পুকুরে ভাসমান অবস্থায় আফিয়ার নিথর দেহ দেখতে পান প্রতিবেশীরা। তাকে উদ্ধার করে দ্রুত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো হাজরাকাটি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
