আবেগঘন পরিবেশে তালায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

Date:

Share:

আবেগঘন পরিবেশে তালায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

জহর হাসান সাগর 
১৯৬ নং জেয়ালানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত), জনাব মোঃ বাবলু রহমান,
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই, বাগেরহাট জনাব ত্রিদিব ঘোষ, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি) ইন্সট্রাক্টর জনাব মোঃ ঈমান উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ ওমর ফারুক, সহকারী শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, অফিস সহায়ক মোঃ সাইফুল ইসলাম। সহকারী শিক্ষক মোঃ কলিম উদ্দীন সরদার এর সঞ্চালনায়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৯৬ নং জেয়ালানলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাছিনা খাতুন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, নৈতিক শিক্ষা অর্জন, শৃঙ্খলাবোধ বজায় রাখা এবং ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।
আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষা ও জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়

২৬ নভেম্বর ২০২৬
আবেগঘন পরিবেশে তালায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়