সিংড়ায় মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার
নবগঠিত অ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কামাল পাশা সিংড়া (নাটোর )প্রতিনিধি :
সোমবার বেলা ১১ টায় ৫ নং চামারি ইউনিয়নের মহিষ মাড়ি ইসলামীয়া দাখিল মাদ্রাসার
নবগঠিত সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা কে প্রথম দায়িত্ব গ্রহণ উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান হয়েছে ।এ সময়
উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুপারিনটেনড মোঃ মাহমুদুল হাসান এবং আরো উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক বিশ্বাস, উপস্থিত ছিলেন সিংড়া সরকারি গোল ই আফরোজ কলেজের সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান ,উপস্থিত ছিলেন চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ এবং উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম সাবেক সহ-সভাপতি ৫ নং চামারি ইউনিয়ন যুবদল উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি খবির প্রামানিক এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন ,সহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দসহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন একটি প্রতিষ্ঠানের উন্নয়নে ম্যানেজিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিদ্যালয়ের নিয়মকানুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অভিভাবকের দায়িত্ব পালন করে।
