হুমায়ুন কবির পলাশ-এর পিতার দাফন সম্পন্ন
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ-এর পিতা মরহুম জজ আলী’র নামাজের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (০২ নবেম্বর-২৬) সকাল ১১টায় বাগদা ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজা নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সর্বস্তরের মানুষের ঢল নামে। তিনি গত রোববার (০১ নভেম্বর-২৬) রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে বাগদা গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতকালে তার বয়স হয়েছিল (১০৫) বছর।
মরহুমের জানাজা নামাজে বক্তব্য রাখেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহসভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা,
জানাজা নামাজের ইমামতি করেন বাগদা মাঝেরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাঈদুর রহমান।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির সুমন, দপ্তর সম্পাদক ফারুক খান, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আবু নাঈম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, মেহেদী হাসান হিমেল, তরিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কেএম আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম, সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাহাদুল ইসলাম সুজনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গবৃন্দ।
