ব্রাহ্মণপাড়ায় জঙ্গলে মিললো সাড়ে ৭ কেজি
এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় একটি বাড়ির পাশের জঙ্গল থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকায় সালাম মিয়ার বাড়ির পাশের জঙ্গলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেনের দিক নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং পুলিশের সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান উদ্ধার করা গাঁজার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
