মাদকমুক্ত সমাজ ও মাদক মুক্ত শ্যামনগর চাইলেন ওসি পাটোয়ারী’

Date:

Share:

‘মাদকমুক্ত সমাজ ও মাদক মুক্ত শ্যামনগর চাইলেন ওসি পাটোয়ারী’

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ মাদকমুক্ত সমাজ ও মাদক মুক্ত শ্যামনগর চাইলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী। শনিবার সন্ধ্যায় উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নে শারদীয় দূর্গা পুঁজা উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এমন আহবান জানান। পুঁজা উদযাপন কমিটির সভাপতি বাবু অনংগ কুমার মন্ডলের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবদল আহবায়ক রুস্তম আলী, বিএনপি নেতা মোজাম মোল্যাসহ স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম বলেন, মাদককে কোনভাবেই প্রশ্রয় দেয়া যাবে না। নিজের পরিবার সমাজ তথা রাষ্ট্রের স্বার্থে মাদক সেবী ও বিক্রেতাদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিতে হবে। মাদককে সমাজ থেকে নির্মল করতে না পারলে দিনে দিনে সমাজে অস্থিরতা বেড়ে যাবে। মাদকের জন্য সন্তান জম্মদাতা পিতা-মাতাকে মারপিট করছে এমনকি হত্যা পর্যন্ত করছে উল্লেখ করে তিনি আরও বলেন শুধু মাদকের কারনে ঔশি তার পিতা-মাকে হত্যা করেছিল। এমন অনেক ঘটনা সমাজে প্রতিদিন ঘটছে উল্লেখ করে তিনি আরও বলেন নিজের ভবিষ্যত প্রজম্মের কথা চিন্তা করে হলেও সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।শারদীয় দূর্গা পূঁজার বিষয় উল্লেখ করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আরও বলেন, মানুষের বিবেক কাজে না লাগালে সুন্দর সমাজ বিনির্মান সম্ভব না। বিবেককে কাজে লাগাতে হবে সর্বাগ্রে। হাত কাটলে সবারই লাল রক্ত বের হয়- উল্লেখ করে তিনি আরও বলেন, হিন্দু মুসলমান ধর্ম ভিন্ন কিন্তু সুষ্ঠু সমাজ গঠনে সকলকে ঔক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম-বর্ণ গোত্র নির্বিশেষে একসাথে কাজ করতে পারলেই কেবল সমাজের উন্নতি সম্ভব। সকলের সম্মিলিত প্রয়াসে শান্তিপুর্ন ও আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় উৎসব উদযাপন হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। পুঁজা উপলক্ষে কারও কাছে কোন ধরনের মাদক পাওয়া গেলে তাকে প্রচলিত আইনের আওতায় হেফাজতে নেয়া হবে বলেও তিনি হুশিয়ারী প্রদান করেন। এসময় তিনি সরকার এবং রাষ্ট্রবিরোধী সব ধরনের অপপ্রচারনা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

১০ অক্টোবর ২০২৬
মাদকমুক্ত সমাজ ও মাদক মুক্ত শ্যামনগর চাইলেন ওসি পাটোয়ারী’