প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Date:

Share:

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে আমাকে জড়িয়ে দুর্নীতি, ঘুষ গ্রহণ ও ব্যক্তিগত বিষয়ে যে সব অভিযোগ প্রকাশিত হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকাশিত অভিযোগগুলো ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। সরকারি দায়িত্ব পালনকালে আমি কোনো অনিয়ম বা অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নই। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশে আমার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। কোনো অভিযোগ থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাইয়ের আহ্বান জানাচ্ছি।

প্রতিবাদকারী
সন্ন্যাসী কুমার মন্ডল
সহকারী পরিদর্শক, উপজেলা সমবায় কার্যালয়, তালা, সাতক্ষীরা

২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ