শ্যামনগরে অসহায় মানুষের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

Date:

Share:

শ্যামনগরে অসহায় মানুষের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন

শ্যামনগর প্রতিনিধিঃ

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর বিকাল ৪ টায় হরিনগর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, আওয়ামী লীগ নেতা মোঃ আমিনুর মোল্লা মুন্সিগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করতেন এই প্রভাবে স্থানীয় মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সম্প্রতি ভাটার সদ্দার হিসেবে কয়েকজন শ্রমিক কে ভাটায় কাজের জন্যে নিয়ে যাওয়ার পরে তাদের মজুরির টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানা করতে থাকে। আমিনুর মোল্লার কাছে শ্রমিকরা পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দেয় এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ভাটার মামলা দেয়। বিষয়টা নিয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও আওয়ামী লীগ নেতা আমিনুর মোল্লা হাজির না হওয়ায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী অজিয়ার খাঁ, আব্দুল্লাহ আল মামুন, ইমরান হোসেন, তাইজুল ইসলাম, আব্দুল মজিদ সহ আরো অনেকে। মানববন্ধনে অজিয়ার খাঁ বলেন, আমি দীর্ঘদিন আমিনুর মোল্লা ভাটায় কাজ করেছি কিন্তু আমার টাকা না দেওয়াই আমি টাকা চাইতে গিলেই হুমকি দেয় এবং আমার বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা করেছে।ইমরান হোসেন বলেন, আমিনুর মোল্লার ভাটায় পুরা সিজন কাজ করে কোন টাকা দেয়নি বাড়ি এসে পাওনা টাকা চাইতে গেলে আমাদেরকে মারধর করে এবং আমার মা এবং বাবা টাকা চাইতে গেলে তাদেরসহ মামলা দিয়েছে। এই রকম অনেক মানুষের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করেছে। স্থানীয়রা আরো জানান, আমিনুর মোল্লা আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতো। এখনো তার সেই অভ্যাস যায়নি অসহায় নিরীহ ভাটা শ্রমিকদের মামলা করে আবারো হয়রানি করছে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে মোঃ আমিনুর মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাটায় আসার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়েছে।তাদের কাছে আমি টাকা পাবো, স্টাম্প করা আছে এবং কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাও করেছি,মামলার নম্বর-৬৭(১)/২০২৬। সেটি চলমান এরা আমার টাকা দেবে না বলে ষড়যন্ত্র মূলকভাবে এলাকায় মানববন্ধন করেছে যাতে টাকা না দিতে হয়। এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা।

২৬ সেপ্টেম্বর ২০২৬
শ্যামনগরে অসহায় মানুষের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা দেওয়ায় এলাকাবাসীর মানববন্ধন