চুকনগরে এসএসসি ৯৯ ব্যাচের বার্ষিক সাধারণ সভা: এনামুল সভাপতি, পলাশ সাধারণ সম্পাদক

Date:

Share:

চুকনগরে এসএসসি ৯৯ ব্যাচের বার্ষিক সাধারণ সভা: এনামুল সভাপতি, পলাশ সাধারণ সম্পাদক

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরকেন্দ্রিক এসএসসি ৯৯ ব্যাচের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুরোনো কমিটি বিলুপ্ত করে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি গঠনসহ সংগঠনের সামাজিক ও কল্যাণমূলক ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় চুকনগর বাজারের আদর্শ প্যালেস হোটেল অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী মো. এনামুল হকের সভাপতিত্বে এবং মধুসূদন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডা. পলাশ কুমার দে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহ আফজাল শেখসহ ব্যাচের অন্য সদস্যরা। সভায় চুকনগর অঞ্চলের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০ জন সদস্য অংশ নেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মো. এনামুল হককে সভাপতি, ডা. পলাশ কুমার দে-কে সাধারণ সম্পাদক এবং খসরুজ্জামানকে কোষাধ্যক্ষ করে ২০২৭-২০২৮ মেয়াদের ৯সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আফজাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন সরদার, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম এবং দপ্তর সম্পাদক মধুসূদন দেব।
সভায় সংগঠনের পক্ষ থেকে আগামী ২০২৬ সালের বার্ষিক বনভোজন আয়োজন, সদস্যদের মাসিক অনুদান তহবিল ব্যবস্থাপনা এবং ২০২৭ সালে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের পারস্পরিক সৌহার্দ্য ও দীর্ঘদিনের সম্পর্ককে সুদৃঢ় করার পাশাপাশি তা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কাজে লাগাতে হবে। এ সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে। এ সময় ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সংগঠনের নিয়মিত কার্যক্রম আরও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জাহাঙ্গীর আলম মুকুল
ডুমুরিয়া খুলনা
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

২৫ সেপ্টেম্বর ২০২৬
চুকনগরে এসএসসি ৯৯ ব্যাচের বার্ষিক সাধারণ সভা: এনামুল সভাপতি, পলাশ সাধারণ সম্পাদক