সিংড়া চলনবিল মহিলা কলেজে একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস ও পরিচিত সভা অনুষ্ঠিত
কামাল পাশা সিংড়া (নাটোর) প্রতিনিধি:
বৃহস্পতিবার দুপুরে ১২ টায় উপজেলার চলনবিল মহিলা ডিগ্রী কলেজের সভাপতি অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে একাদশ শ্রেণীর প্রথম দিনের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল এবং উপস্থিত ছিলেন অত্র কলেজের দাতা সদস্য , সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা এবং উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপি সদস্য মোঃ রফিকুল ইসলাম বুলেট এবং উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রিন্সিপাল মোঃ গোলাম মোস্তফা ও ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক/শিক্ষিকা মন্ডলী ও কৃতি শিক্ষার্থী গন ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকা গন শিক্ষার্থীদের আগামী দিনের সাফল্য কামনার উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং নিয়মিত পড়াশোনার উপর জোর তাগিদ দেন এবং উপস্থিত বিভিন্ন বক্তারা
শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত পাঠদান ও নিয়মতান্ত্রিক
পদ্ধতিতে প্রতিষ্ঠান পরিচালনার পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের বলেন সু শিক্ষায় শিক্ষিত হতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই এবং ব্যবহার আচার আচরণ নিয়ম শৃঙ্খলা বজায় রেখে সঠিক ও নিয়মতান্ত্রিক উপায়ে পড়াশোনা করলে কেবল জীবনে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব এবং এতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন।
