সিংড়ায় চামারির একান্ন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

Share:

সিংড়ায় চামারির একান্ন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামাল পাশা সিংড়া (নাটোর)প্রতিনিধি:

সিংড়া উপজেলার ৫ নং চামারি ইউনিয়নের একান্ন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বেলা ১১ টায় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ সাহাবুর রহমান চঞ্চলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা, উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন এবং উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রওশন আরেফিন , উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ হারুনুর রশিদ, ওয়ার্ড মেম্বার মোঃ আশরাফুল ইসলাম, এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং সুধী সমাজ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন, মতবিনিময় সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি একটি গুরুত্বপূর্ণ সংগঠন যাহা একটা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে , পাশাপাশি বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে ব্যাপক রকমের দিক নির্দেশন প্রদান করে এবং বিদ্যালয়ের শিক্ষার গঠন মূলক পরিবেশ তৈরি করে , এতে করে বিদ্যালয়ে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি হয় ।

২১ সেপ্টেম্বর ২০২৬
সিংড়ায় চামারির একান্ন বিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত