ক্যান্সার, বাঁচতে চায় সাদিয়া—চিকিৎসায় প্রয়োজন ৩৫ লাখ টাকা

Date:

Share:

#ক্যান্সার, বাঁচতে চায় সাদিয়া—চিকিৎসায় প্রয়োজন ৩৫ লাখ টাকা

প্রথমে টিউমারে আক্রান্ত হয় সাদিয়া বেগম। পরে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। বর্তমানে জটিল শারীরিক অবস্থায় জীবন বাঁচানোর লড়াই করছে ১৮ বছরের সাদিয়া। ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে না পেরে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। তাকে সুস্থ করে তুলতে প্রয়োজন প্রায় ৩৫ লাখ টাকা।
সাদিয়ার গ্রামের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার পৈলনপুর ইউনিয়নের ভল্লবপুর গ্রামে। ভল্লবপুর এলাকার যোগাযোগব্যবস্থা ও আর্থিক সংকটের কারণে বর্তমানে সে উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে মামা আতাউরের বাড়িতে অবস্থান করছে।
সাদিয়ার মামা আতাউর রিকশা চালিয়ে সংসার চালান। অন্যদিকে তার বাবা মো. আজব আলী দিনমজুর। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, সাদিয়ার শরীরে টিউমার ও ক্যান্সারের জটিলতা রয়েছে। অস্ত্রোপচারের পর পেটের মাধ্যমে পায়খানার বিকল্প ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত ব্যাগ পরিবর্তন করতে হয়। এতে প্রতি সপ্তাহে প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা খরচ হচ্ছে। পাশাপাশি ওষুধ বাবদ সপ্তাহে প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে বলে পরিবার জানিয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে সাদিয়া স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়াও করতে পারছে না। প্রয়োজনীয় পুষ্টিকর খাবার, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার।
বর্তমানে সাদিয়ার বাবা ও মামা মেয়েটিকে নিয়ে দিশেহারা। মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন তারা।
সাহায্য পাঠানোর মাধ্যম
ব্যাংক হিসাব:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
শাখা: গোয়ালাবাজার, সিলেট
হিসাবের নাম: আজব আলী
হিসাব নম্বর: 20502200201319107
বিকাশ (পার্সোনাল):
নগদ (পার্সোনাল):+8801744-802680
যোগাযোগ:
মো. আজব আলী — সাদিয়ার বাবা
মোবাইল: ):+8801744-802680
সাদিয়াকে বাঁচাতে যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার অসহায় পরিবার।

১৭ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্সার, বাঁচতে চায় সাদিয়া—চিকিৎসায় প্রয়োজন ৩৫ লাখ টাকা