সিংড়ায় বিনগ্রাম বাজারে চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সিহাবের নেতৃত্বে গণসংযোগ
কামাল পাশা সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বিনগ্রাম বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় এবং জনগণের কাছে ভোট প্রার্থনা করেন
চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সিহাব রহমান শিহাব
কর্মসূচিতে ৩ নম্বর ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সদস্য ও ইউনিয়ন বিএনপি নেতা সোহানুর রহমান সিহাব উপস্থিত ছিলেন।
এ সময় তিনি ১ ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন। একই সঙ্গে দলীয় বিভিন্ন বিষয় তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং আগামী স্থানীয় নির্বাচনে সে এক জন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সবার কাছে ভোট প্রার্থনা ও দোয়া চান এবং এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাধারণ জনগণের পাশে থেকে কাজ করতে চান বলে সবাইকে আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজনু রহমান ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম সবুর এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি বেলালুর রহমান বেলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
