অর্ধশত বছর হলো রিকশা, ভ্যান ঠিক করেন বাবুল
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
অর্ধশত বছর হলো রিকশা , ভ্যান ঠিক করেন বাবুল । রাজশাহী মহানগরীর শষ্ঠিতলা এলাকায় বসবাস করেন বাবুল। পারিবারিক চরম অভাব অনটনে , খুব ছোট বেলায় মানুষের দোকানে কাজ শিখতেন বাবুল। মানুষের দোকানে রিকশা , ভ্যানের চাকা ঠিক করা । চাকায় হাওয়া দেয়া থেকে শুরু করে , সব রকম কাজ শিখে নেন , বাবুল। পরে নিজেই , রাস্তার পাশের ফুটপাতে দোকান দেন । কখনো বৃষ্টির পানিতে সব কিছুই ভিজে যায় । প্রচন্ভ রোদ , তবুও কখনো হতাশ হয়নি তিনি । একটা দোকান ভাড়া নেয়ার মতো , সামর্থ, নেই তার। কাজ করতে খুব আগ্রহ তার।
কাজের প্রতি তার অকৃত্রিম ভালবাসা । দিনের পর দিন কাজ করতে , করতে , কখন যে অর্ধশত বছর হয়ে গেছে । আজ সেই পুরোনো দিনের কথা মনে পরে যায় বাবুলের । বাবুলের সন্তানদের পড়াশোনা করার। সারাদিন যে টাকা উপার্জন হয় , সেই টাকায় , চলে তার জীবন সংসার ।
জীবনে তার আর কিছুই চাওয়া পাওয়ার নাই । এই পেশার সাথেই থাকতে চান বাবুল । মানুষের ভালবাসা, এটাই তার একমাত্র ভরসা । অনেক দুর , দূরান্ত থেকে রিকশা , ভ্যান নিয়ে আসেন , বাবুলের কাছে ঠিক করার জন্য। মানুষের কাছে একটা আস্থার ঠিকানা বাবুল।
