ধর্মপাশায় ৩৮পিস ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার দুুই সহযোগী গ্রেপ্তার

Date:

Share:

ধর্মপাশায় ৩৮পিস ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার দুুই সহযোগী গ্রেপ্তার

চয়ন চৌধুরী, ধর্মপাশা থেকেঃ

সুনামগঞ্জের ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ উপজেলা যুবলীগ নেতা সাকের হোসেন সাগর(৩৫) সহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর উত্তর গ্রামের চিহ্নিত মাদককারবারি সাজ্জাদ হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সেলবরষ ইউনিয়নে বীর উত্তর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে ও উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাকের হোসেন সাগর(৩৫), তার ছোট ভাই সাজ্জাদ হোসেন (৩৩) ও একই ইউনিয়নের শরিশাম গ্রামের মদিন আলীর ছেলে মো. রানা মিয়া (৩৫)।

শুক্রবার বিকেলে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বীর উত্তর গ্রামের চিহ্নিত মাদক কারবারি সাজ্জাদ হোসেনের বসতঘরে বসে যুবলীগ নেতা সাকের হোসেন সাগরসহ তারা তিনজন ইয়াবা বিক্রি করা করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক।
এ সময় তাদের কাছ থেকে ৩৮ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে ধৃত তিন মাদককারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর ওইদিন দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

৪ সেপ্টেম্বর ২০২৬
ধর্মপাশায় ৩৮পিস ইয়াবাসহ যুবলীগ নেতা ও তার দুুই সহযোগী গ্রেপ্তার