কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩

Date:

Share:

কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ইস্কাফসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অপর একজনকে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৫০ মিনিটের দিকে দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকায় এলহাম হাসপাতালসংলগ্ন মেসার্স আক্তার এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে গরীব মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে এক বোতল ইস্কাফ ও ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর অভিযানে একই রাতে ভিকতলা এলাকা থেকে এসটি-২৮৮৮/২৪ ও সিআর-২৮২/২৪ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশ চন্দ্র দত্তকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ৩ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাদক সেবনের সময় মো. ইব্রাহিম খলিলুল্লাহ (২০) নামে একজনকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিক-নির্দেশনায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৪ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবা-ইস্কাফসহ গ্রেপ্তার-৩