চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

Date:

Share:

চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৌলত-বিল্লাল পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৮৯ জন ভোটারের মধ্যে ৩২৩ জন অভিভাবক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সাধারণ অভিভাবক সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
ভোটগ্রহণ শেষে ভোট গণনায় সাধারণ অভিভাবক সদস্য পদে অবোবিন্দু বিশ্বাস ১৬৪ ভোট, এস এম কামরুল ইসলাম ১৪৫ ভোট, মিজানুর রহমান মনি ১৩৬ ভোট এবং হাবিবুর রহমান ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো. মাহাবুর রহমান ৯৯ ভোট, মো. বাহারুল ইসলাম ৯৬ ভোট, মফিদুল ইসলাম শেখ ৯৬ ভোট, মো. মনিরুল ইসলাম ৯৫ ভোট, মো. জাকির হোসেন শেখ ৯২ ভোট, শেখ এনামুল বাসার টিটো ৮৬ ভোট এবং সোনালী রাহা ৯ ভোট পেয়েছেন।
সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ফারহানা ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ শিক্ষক সদস্য পদে মো. আজিজুর রহমান ও মো. হাফিজুর রহমান এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে রেহেনা সুলতানা নির্বাচিত হন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা ও অফিস সহকারী কাম কম্পিউটার অসিম কুমার।
নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই আশিক রানা ও তাঁর দল দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান।
ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, নবনির্বাচিত ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩ সেপ্টেম্বর ২০২৬
চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন