মোহনগঞ্জের “ভাটি বাংলা হাইস্কুলের” কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Date:

Share:

মোহনগঞ্জের “ভাটি বাংলা হাইস্কুলের” কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের ভাটি বাংলা হাইস্কুল থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয়ের হল রুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজ উল্লাহ’র সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল হাসান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন, বিদ্যালয়ের দাতা সদস্য ও সাংবাদিক হাফিজুর রহমান চয়ন, গাগলাজুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মির্জা, বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের তালুকদার, বিএনপি নেতা মাহে আলম, মো. শহীদ মিয়া, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মোলালিব, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী রবিন মিয়া, দশম শ্রেণির শিক্ষার্থী অম্লান হাসান প্রমূখ।
আলোচনা সভা শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হওয়া ৪৭ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে ক্র্যাস্ট তুলে দেওয়া হয়।

৩ সেপ্টেম্বর ২০২৬
মোহনগঞ্জের “ভাটি বাংলা হাইস্কুলের” কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা