শ্যামনগর কৃষকের মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার 

Date:

Share:

শ্যামনগর কৃষকের মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

 

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ‌্যামনগর উপ‌জেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে মুক্তার গাজী নামে কৃষকের মুরগির ঘর থেকে ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে অজগর সাপটি উদ্ধার করেছে বনবিভাগ। সাপটি আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর মুরগির ঘরের মধ্যে ঢুকে ছয়টি হাঁস-মুরগি খেয়েছে বলে জানা গেছে । সিপিজির সদস্য আবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে পরিস্থিতি সামাল দেই এরপর বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে।বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, অজগর সাপটি সুন্দরবন থেকে খাবারের খোঁজে লোকালয়ে এসে থাকতে পারে। সুন্দরবনের গভীরে অজগর সাপটিকে অবমুক্ত করা হবে।

২ সেপ্টেম্বর ২০২৬
শ্যামনগর কৃষকের মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার