ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. সাইফুল ইসলাম কামাল

Date:

Share:

ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. সাইফুল ইসলাম কামাল

 

চয়ন চৌধুরী, ধর্মপাশা থেকেঃ

সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম কামাল।

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে বিদ্যালয়টির এডহক কমিটি গঠন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে এ্যাডভোকেট সাইফুল ইসলাম কামালকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

বিদ্যালয়ের এ নতুন এডহক কমিটি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবে। পাশাপাশি বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় এ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলাসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে তার এ দায়িত্ব লাভে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তাকে অভিনন্দন জানিয়েছেন।

২৮ আগস্ট ২০২৬
ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এ্যাড. সাইফুল ইসলাম কামাল