চিকিৎসা শেষে দেশে ফিরলেন আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ সালাম
ডুমুরিয়া প্রতিনিধি:
ভারতের চেন্নাইয়ের শংকর মিত্র হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর দীর্ঘ ২৫ দিন পর দেশে ফিরেছেন ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ সালাম।
হাসপাতালটির চিকিৎসক ডা. ওলপিতা দত্ত ও ডা. রাজ শেখর পালের তত্ত্বাবধানে চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আটলিয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে ফিরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এমএ সালাম।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সরদার আব্দুল মালেক। সভায় আরও উপস্থিত ছিলেন আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হেলাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রমেন রায়, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহামা ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন।
এ সময় ইউনিয়ন বিএনপির সদস্য ওহেদুজ্জামান মিলন, উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক মফিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুবকর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইভান, সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিএম মুরাদুজ্জামান সবুজ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মাহামুদুল কালাম মিতু ও এমএ জলিলসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে এমএ সালাম তার শারীরিক সমস্যার বিষয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। এ সময় তিনি দলের বিভিন্ন বিষয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়েও নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
দীর্ঘ ২৫ দিন চিকিৎসা শেষে দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
