কয়রায় শিক্ষকের বিরুদ্ধে জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আইনুর রহমানের বিরুদ্ধে অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ উঠেছে। তিনি একটি এজেন্টের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের কাছে জুয়ার লিংক পাঠিয়ে তাদের এতে যুক্ত করার চেষ্টা করেন বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষক আইনুর রহমান এলাকায় নিয়মিত জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকেন। পাশাপাশি বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জুয়া-সংক্রান্ত কার্যক্রমে যুক্ত হতে সহযোগিতা ও উৎসাহ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় অভিভাবক, দোকানদার ও শ্রমজীবী কয়েকজনের সঙ্গে কথা বলে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। তাদের দাবি, একজন শিক্ষকের এমন কর্মকাণ্ড শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এলাকায় সামাজিকভাবে ক্ষতিকর পরিবেশ তৈরি করতে পারে।
স্থানীয়রা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে শিক্ষক আইনুর রহমানের সাথে যোগাযোগ এর চেষ্টা করলো বক্তব্য পাওয়া যায়নি
