কৃষ্টি বন্ধন, যশোরের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

Date:

Share:

কৃষ্টি বন্ধন, যশোরের আয়োজনে নজরুল
বর্ষ উদযাপন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“আমার সংস্কৃতি আমার পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষ্টি বন্ধন, যশোরের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন ২০২৬-২৭ উপলক্ষ্যে আলোচনা, কবিতা পাঠ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শণিবার (২২ আগস্ট-২৬) সকাল ১১ টায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। যশোর কৃষ্টবন্ধনের সভাপতি কবি মঞ্জুয়ারা সোনালী-এর সভাপতিত্বে এবং কৃষ্টবন্ধনের সাধারণ সম্পাদক এম,এ কাসেম অমিয় ও যুগ্ম-সাধারণ সম্পাদক কবি এম,এন,এস তুর্কি-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট নজরুল ভাবুক, কবি ও বর্ষিয়ান সাংবাদিক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগ্নিবীণা ঘরামিঘর কেন্দীয় সংসদ, সহ-সভাপতি জনাব এইচ, এম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সভাপতি কেন্দ্রীয় সংসদ, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডাঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি কবি, কথা সাহিত্যিক, ছড়াকার ও মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রাশিদা আখতার লিলি, সহসভাপতি কবি সুরাইয়া শরীফকবি, দ্যোতনা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল।
আলোচনা ও কবিতা পাঠ করেন, কৃষ্টিবন্ধন, শার্শা কমিটির সভাপতি কবি রেবেকা টপি, সাধারণ সম্পাদক কবি বকুল হক, কবি আবু রায়হান, নৃত্যশিল্পী ও প্রচার সম্পাদক আলেয়া আক্তার প্রেমা, বাংলাদেশ বেতার খুলনার শিল্পী চারণকবি বাবুল আহমেদ তরফদার, কবি ভদ্রাবতি বিশ্বাস, কবি ধীমান শরীফ, কবি সানজিদা ফেরদৌস, অধ্যাপক বেলায়েত হোসেন উজ্বল, কবি ডা. অমল কান্তি সরকার, মঙ্গলকোট রঙ্গন খেলাঘর আসরের সভাপতি কবি নজর উদ্দীন সানা। আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকার, কবি রবিউল ইসলাম, জনাব শাহজান নান্নু, জনাব রুমিচা বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন থেকে তেলাওয়াত করেন চারণকবি বাবুল তরফদার, পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি ভদ্রাবতী বিশ্বাস এবং সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে নজরুল সঙ্গীত পরিবেশন করেন কবি এম এন এস তুর্কী, কবি বকুল হক, কবি নজর আলী সানা প্রমুখ। নজরুল বর্ষ উদযাপনে কবিতা পাঠ ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শিল্পী, কবি, সাহিত্যিকদের উপস্থিতিিতে অনুষ্ঠানটি যেন একটি মিলনমেলায় পরিণত হয়েছিল।

২২ আগস্ট ২০২৬
কৃষ্টি বন্ধন, যশোরের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন