বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে বৈধ ঘোষণা আরিফুজ্জামান আরিফ

Date:

Share:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে বৈধ ঘোষণা আরিফুজ্জামান আরিফ

শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈধ ঘোষণা হয়েছেন দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার শ্যামনগর প্রতিনিধি মো. আরিফুজ্জামান আরিফ। তিনি দৈনিক নয়া খবরের শ্যামনগর প্রতিনিধি কলম সৈনিকসহ সাংবাদিক মহল ও সর্বস্তরের মানুষের কাছে একজন প্রিয় ও পরিচিত মুখ।
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও জ্ঞানের বিকাশ এবং একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি এ পদে বৈধ ঘোষণা হয়েছেন।
নির্বাচনে তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে শিক্ষা ও সাহিত্য সম্পাদক হিসেবে বৈধ ঘোষণা করা হয়।
শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদ প্রার্থী মো. আরিফুজ্জামান আরিফ বলেন, শিক্ষা ও জ্ঞানের বিকাশে নিরন্তর কাজ করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবেন। একই সঙ্গে ঐক্য, সততা ও স্বচ্ছতার মাধ্যমে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন।সাংবাদিক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় তাঁর ভূমিকা এবং শিক্ষা ও সাহিত্য অঙ্গনে কার্যকর অবদানের প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।

১৬ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে বৈধ ঘোষণা আরিফুজ্জামান আরিফ