পাইকগাছায় বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) আসর নামাজের পর স্থানীয় পাইকগাছা মডেল মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ (এমবিবিএস), পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, জেলা ওলামা দলের সদস্য সচিব আলহাজ্ব আবু মুসা সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মন্টু, আলাউদ্দিন রাজা, অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট সাইফউদ্দীন সুমন, কৃষক দলের সভাপতি মেসের আলী সানা, পৌর যুবদলের আহ্বায়ক জিএম রুস্তম, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, হুরায়রা বাদশা, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, আবু হানিফ মিলন, রুবেল হোসেন ও এরশাদ আলী প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন পাইকগাছা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. আশরাফুল ইসলাম। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও তাঁর মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
