কয়রায় উপজেলা ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত* *প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ*

Date:

Share:

*কয়রায় উপজেলা ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত*
*প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ*

*কয়রা (খুলনা) প্রতিনিধি*

খুলনার কয়রা উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত ও সেবা সহজলভ্য করতে উপজেলা পর্যায়ের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে কয়রা উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় উপজেলা ও ডিএমসি পর্যায়ের সদস্য, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্তকরণ, তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং উপজেলা পর্যায়ে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী তিন মাসের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাটি CBM Global Disability Inclusion-এর অংশীদারত্বে এবং Caritas Bangladesh, খুলনা অঞ্চল ও Access Bangladesh Foundation (ABF)-এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে আনতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জীবিকার সুযোগগুলো যেন তারা সহজে পায়, সে লক্ষ্যে উপজেলা পর্যায়ে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্ধারিত সেবাসমূহ দ্রুত বাস্তবায়ন ও নিয়মিত মনিটরিংয়ের বিষয়ে একমত পোষণ করেন।

১১ আগস্ট ২০২৬
কয়রায় উপজেলা ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত* *প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সেবা সহজলভ্য করার তাগিদ*