ডুমুরিয়ায় ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

Date:

Share:

  1. ডুমুরিয়ায় ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া প্রতিনিধি:

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের বাস্তবায়নে ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় এবং ব্র্যাকের বিডিসি (BDC) মো. শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির ম্যানেজার (অপারেশনস) জেরিন তাসনিম, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. গোলাম রসুলসহ স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট, মেন্টর এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান চলাকালে প্রধান অতিথির উপস্থিতিতে ডুমুরিয়া ব্র্যাক দাবি শাখা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান মোল্যা স্থানীয় একজন সফল উদ্যোক্তার হাতে ২০,০০০ টাকার ঋণের চেক তুলে দেন।

১০ আগস্ট ২০২৬
ডুমুরিয়ায় ব্র্যাকের ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত