মোহনগঞ্জে মাদক বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে মোহাম্মদ জহিরুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (৯ আগষ্ট) সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল শনিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহর থেকে তাকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
জহিরুল ইসলাম মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ জানায়, জহিরুল একজন চিহ্নিত মাদকসেবী ও কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।###
ছবি- দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম
