Date:

Share:

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাতে
কেশবপুরে ট্রাস্ট হেলথ্ সেন্টারের উদ্বোধন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“বিশ্বাসের সমাধান, সেবাই নতুন মাত্রা”—এই স্লোগানকে সামনে রেখে মানুষের দোরগোড়ায় স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কেশবপুরে সেচ্ছাসেবী সংস্থা সমাধানের উদ্যোগে ট্রাস্ট হেলথ্ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (০৯ আগস্ট-২৬) বিকেলে কেশবপুরের সমাধান প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম-এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী মুনসুর আলী-এর সঞ্চালনায় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাঃ সোহানুর রহমান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সহ-সভাপতি মোতাহার হোসাইন। সমাধান সংস্থার নির্বাহী পরিচালক রিজাউল করিম বলেন, “মানুষের কাছে সহজে ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ট্রাস্ট হেলথ সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপস্থিত ছিলেন, সমাধানের নির্বাহী কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সমাধানের পরিচালক (কার্যক্রম) আবু জাফর, কোষাধ্যক্ষ সৈয়দ আকমল হোসেন, শাহাদাত হোসেন (অর্থ), পরিচালক (সার্বিক) শাহিনুর রহমান, সমাধানের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান, শাখা ম্যানেজার বিল্লাল হোসেন।
বক্তারা বলেন, কেশবপুরে নতুন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে। তবে অসহায় ও দরিদ্র মানুষের কথা বিবেচনা করে স্বল্প খরচে চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগীদের প্রতি মানবিক আচরণ ও সেবার মান বজায় রাখার আহ্বান জানান তারা। দোয়া মাহফিল পরিচালনা করেন মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওঃ আসাদুজ্জামান।

৯ আগস্ট ২০২৬