তালায় সৈয়দ উপল বখতের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানী,স্মরণ সভা ও দোয়া মাহফিল

Date:

Share:

তালায় সৈয়দ উপল বখতের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানী,স্মরণ সভা ও দোয়া মাহফিল

তালা প্রতিনিধিঃঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের একমাত্র পুত্র ও বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী প্রয়াত সৈয়দ উপল বখতের রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরার তালায় কোরআনখানী, স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতির বাসভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রয়াত সৈয়দ উপল বখতের স্মৃতিচারণ করে তাঁর কর্মময় জীবন ও বিভিন্ন অবদানের কথা তুলে ধরা হয়।

স্মরণসভায় তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আব্দল্লাহ হেল হাদী,তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. নুরুল ইসলাম খোকা, তালা উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক বি.এম বাবলুর রহমান, উপজেলা জাপার মুক্তিযোদ্ধা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস,জাতীয় সৈনিক পার্টির সভাপতি রফিকুল ইসলাম খাঁ, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বাবু রনজিত চৌধুরী, জাপা নেতা আহাদ আলী, রহমত আলী গোলদার,আজিজুর রহমান,জাতীয় যুব সংহতি তালা সদর ইউনিনের সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন,ওয়ার্ড সভাপতি বাহারুল ইসলাম মোড়ল,জাতীয় ছাত্র সমাজের উপজেলা সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, ধানদিয়া ইউনিয়ন কমিটির সি.সহ-সভাপতি আহসান হাবীব,জাতীয় তরুন পার্টি তালা উপজেলার সভাপতি মুকুল সরদার প্রমুখ।

0-0x0-0-0#

অনুষ্ঠানে বক্তারা প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা হারুন অর রশিদ।

৯ আগস্ট ২০২৬
তালায় সৈয়দ উপল বখতের রুহের মাগফিরাত কামনায় কোরআনখানী,স্মরণ সভা ও দোয়া মাহফিল