তালার রায়পুরে ২.৪ কিলোমিটার সড়ক নির্মাণকাজের উদ্বোধন
জহর হাসান সাগর
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে প্রায় ২.৪ কিলোমিটার নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(৬ ই আগস্ট) বিকালে রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নতুন সড়ক নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ শেষ হলে যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।
