পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
…………………………………………………………………………
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
জুলাই উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পাইকগাছা শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন এবং সদস্য সরদার ফারুক হোসেন, বেনজির আহমেদ লাল ও কাজী সাজ্জাদ আহমেদ মানিক, উপজেলা যুবদলের আহ্বায়ক তোহিদুজ্জামান মুকুল, সদস্য সচিব সরদার ইমরান হোসেন, ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক মেম্বার আবুল কাশেম এবং উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির চলমান আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
