Date:

Share:

কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই
গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের ছিলো নানা আয়োজন। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (০৫ আগষ্ট-২৬) সকালে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৬ কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবি আমীর সাঈদুর রহমান সাঈদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, জুলাই যোদ্ধা মাশফি চৌধুরী অরিন, মিরাজুল ইসলাম, জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালনকারী সাংবাদিক এনামুল হাসান নাঈম।
আলোচনা সভা শেষে জুলাই যোদ্ধা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, হাফেজ আবুল কালাম আজাদ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস। কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ তৌহিদুর রহমান রানার কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ, বিএনপি, বিভিন্ন সংগঠনসহ বিভন্ন শিক্ষাপাতার অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

৫ আগস্ট ২০২৬