প্রয়াত ডা.সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জে বৃক্ষ-রোপণ

Date:

Share:

প্রয়াত ডা.সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জে বৃক্ষ-রোপণ

চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

নেত্রকোনার মোহনগঞ্জে চট্রগ্রাম মাইজভান্ডারি শরীফের প্রয়াত পীর ডা.সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ-রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর
চট্রগ্রামের গাউছুল আজম মাইজভান্ডারির তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি নামে সংগঠনটির দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে মোহনগঞ্জ পৌরসভার উত্তর দৌলতপুর ৩২ নং শাখার উদ্যোগে এ বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনটির ৩২ নং উত্তর দৌলতপুর শাখার সভাপতি সৈয়দ অছিউর রহমান মাইজভান্ডারির নেতৃত্বে মোহনগঞ্জ পৌর গোরস্থান ও উত্তর দৌলতপুর বড় জামে মসজিদ এলাকায় এ বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এসময় স্থানীয় পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলম, মঞ্জিল মিয়া, বিএনপি নেতা জসিমউদদীন, ভূট্টো মিয়া, সাবেক কাউন্সিলর কামাল হোসেন রতন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক কিরণ খাঁ, সৈয়দ খোকন মিয়া ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

৩১ জুলাই ২০২৬
প্রয়াত ডা.সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মোহনগঞ্জে বৃক্ষ-রোপণ