কৃষ্টিবন্ধন, যশোরের মাসিক সাহিত্য
সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
নজরুলবর্ষ-২৬-২৭ উদযাপনের ধারাবাহিতায় ২৫ জুলাই শনিবার বিকেলে যশোর নাট্যকলা সংসদ মিলনায়তনে কৃষ্টিবন্ধন, যশোর, মাসিক সাহিত্য সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি কবি অধ্যা. মঞ্জুয়ারা সোনালি-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়-এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর ইনষ্টিটিউটের সহসভাপতি, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভিন।
বিশেষ অতিথি ছিলেন, যশোর নাট্যকলা সংসদের সম্পাদক জনাব আলমগীর হোসেন বাবু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না, মুক্তেশ্বরী সাহিত্যের সহসভাপতি কবি রাশিদা আক্তার লিলি, অগ্নিবীণা সংসদের সহসম্পাদক কবি কুতুব উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট মানবাধিকার কর্মী কবি অধ্যা. সুরাইয়া শরীফ, কৃষ্টিবন্ধন শার্শা কমিটির সাধারণ সম্পাদক কবি বকুল হক।
আরও উপস্থিত থেকে কবি পাঠ ও গান করেন, কৃষ্টিবন্ধন যশোরের যুগ্মসম্পাদক কবি এম এন এস তুর্কি, কবি শরীফ হোসেন ধীমান, কবি সানজিদা ফেরদৌস, কৃষ্টিবন্ধন, যশোরের কোষাধ্যক্ষ ইসরাত সাহেদ টিপ, নৃত্যশীল্পী আলেয়া আক্তার প্রেমা, অধ্যা. শহীদুল আলম, অধ্যা. গোপিকান্ত সরকার, কবি অধ্যা. অরুণ বর্মণ, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক, কানিজ ফাতিমা, জনাব কবির, সৈয়দা শাহনাজ পারভিন প্রমুখ। দু’জন শিশু, কবি কাজী নজরুলের কবিতা পাঠ করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি কবি, সাহিত্যিক ও শিশু কবিদের মিলনমেলায় পরিণত হয়।
