তালায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: ৩ প্রতিষ্ঠানের ,  জরিমানা

Date:

Share:

তালায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: ৩ প্রতিষ্ঠানের ,  জরিমানা

জহর হাসান সাগর 

: সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় অফিস, খুলনা এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) তালা উপজেলার জেঠুয়া বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করে।

অভিযানে ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার, জেঠুয়া বাজারকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া ফার্মেন্টেড মিল্ক (দই) প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে দত্ত মিষ্টান্ন ভাণ্ডার, জেঠুয়া বাজারকে একই আইনের ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া দত্ত জুয়েলার্স, জেঠুয়া বাজারকে বৈধ ভেরিফিকেশন সনদ ছাড়া ওজনযন্ত্র ব্যবহার করার দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২/৪৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। এ সময় বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনার পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) মো. রহিজ আহমেদ আদালত পরিচালনায় দায়িত্ব পালন করেন।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিএসটিআই আইন ও বিধিমালা মেনে পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ এবং ওজনযন্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২৫ জুলাই ২০২৬
তালায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত: ৩ প্রতিষ্ঠানের ,  জরিমানা