যশোরের কেশবপুরে পিএফজির ত্রৈমাসিক
সভা অনুষ্ঠিত
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
“সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে কেশবপুর উপজেলা পরিষদের সভাকক্ষে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এফসিডিও’র অর্থায়নে এবং The Hunger Project Bangladesh-এর এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি রক্ষা ও আসন্ন স্থানীয় নির্বাচনকালীন সহিংসতা প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয় এবং পিএফজির স্ব-মূল্যায়ন করা হয়।
শুক্রবার (২৪ জুলাই-২৬) বিকেলে উপজেলার পিস অ্যাম্বাসেডর ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন -এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী মুনছুর আলী -এর সঞ্চালনায় সভায় স্থানীয় প্রেক্ষাপট বিশ্লেষণ, পূর্ববর্তী সভার সিদ্ধান্ত পাঠ ও অর্জনসমূহ উপস্থাপন করেন। এরপর পিএফজির স্ব-মূল্যায়ন চেকলিষ্টের মাধ্যমে স্কোরিং করা হয় এবং উন্নয়নের দিক সমূহ চিহ্নিত করা হয়।
এছাড়া বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান এবং বিএনপির সহ-সভাপতি কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা বলেন, আজকের এই স্ব- মূল্যায়নের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমরা কোথায় অবস্থান করতে পারছি তাই আগামিতে আমাদের লক্ষ্য হবে সমগ্র উপজেলায় শান্তির বার্তা ছড়িয়ে দিতে কাজ করা। ইউপি সদস্য নাজমা সুলতানা দত্তকাঠিতে সহিংসতার বিষয় তুলে ধরেন এবং সমাধান করার জন্য আহ্বান জানান। ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আজিজ স্থানীয় সহিংসতার বিষয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং নেতৃস্থানীয় ব্যাক্তিদের নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে মত প্রকাশ করবেন। বাংলাদেশ দলিত পরিষদের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাস ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা সভা আয়োজনের আহ্বান জানান। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলআরাফা জামে মসজিদের খতিব ও ধর্মীয় আলোচক হাফেজ মাওলানা হাফিজুর রহমান, সিএসও কোয়ালিশনের সভাপতি ও পিস অ্যাম্বাসেডর সুফিয়া পারভীন শিখা, পিএফজির সদস্য ও রাজনগর-বাকাবর্শি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সিনিয়র সাংবাদিক পরেশ দেবনাথ সহ রাজনৈতিক ও সুশিল সমাজের প্রতিনিধি।সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন বলেন, “পিএফজির যে স্ব-মূল্যায়ন হলো তা অত্যন্ত গুরুত্বপূর্ন ছিলো। আামাদের যাকিছু অর্জিত হয়েছে আর যাকিছু ঘাটতি আছে তার জন্য প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। সভায় স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
