হরিঢালী, কপিলমুনি ইউনিয়নে বাল্যবিয়ে রুখতে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি
একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে বাল্যবিবাহ চিরতরে নির্মূল, শিশু শ্রম হ্যাস ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষে হরিঢালী ও কপিলমুনি সাংবাদদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পাইকগাছা এরিয়া ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব ইসহাক সরদার এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার শিল্পী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাল্যবিবাহের ভয়াবহ সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতির দিকগুলো তুলে ধরে সামাজিকভাবে এলাকার সকলকে রুখে দাঁড়াতে আহবান করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী রাখতে এবং ঝরে পড়া রোধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিশু শ্রম রোধ কল্পে সাংবাদিকসহ সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এই সামাজিক ব্যাধি দূর করা সম্ভব বলে মনে করেন সকলে। বিষয়টি সকলের স্ব-স্ব জায়গা থেকে এলাকার মানুষের মাঝে সচেতনাবৃদ্ধির পাশাপাশি সংবাদপত্রে তুলে ধরার জন্য সাংবাদিকদের কাছে আহবান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবের সাংবাদিকসহ ফ্যাসিলিটেটর সঞ্জয় দাশ (ওয়াশ), মোঃ রাকিবুল ইসলাম (সি.ই.পি), প্রকাশ দাশ (সি.ই.পি) ও নাদিয়া সুলতানা (এইচ এন ডব্লিউ) প্রমুখ।
