কেশবপুরের হরিহর নদীর ভাঙন পরিদর্শনে বিভাগীয় কমিশনার

Date:

Share:

কেশবপুরের হরিহর নদীর ভাঙন পরিদর্শনে
বিভাগীয় কমিশনার

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের হরিহর নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত বালিয়াডাঙ্গা এলাকা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর তিনি ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ মেশকাতুল ইসলাম, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), সংবাদকর্মী আবু হুরায়রা রাসেলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

১৩ জুলাই ২০২৬
কেশবপুরের হরিহর নদীর ভাঙন পরিদর্শনে বিভাগীয় কমিশনার