তালায় শিক্ষক সত্য রঞ্জন হরি ষ্টোকে মৃত্যু,শোকের ছায়া
তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সত্য রঞ্জন হরি আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ৯.৪৫ ঘটিকায় ঢাকার হেল্থ হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষ্টোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর পিতা ছিলেন অমূল্য কৃষ্ণ হরি। শিক্ষকতা জীবনে তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে বিভিন্ন সরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি তালা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়ার মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি তালা বি. দে. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। এছাড়াও তাঁর সহধর্মিণী শীলা রানী সুর ২০১৪ সালে তালা শহীদ আলী আহমদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পুত্র সমির কুমার হরি খুলনা কৃষি ব্যাংকেনিনিয়র প্রিন্নপালঅফিসার পদে কর্মরত আছেন।
বড় মেয়ে শিউলি হরি ৩১তম বিসিএস প্রশাসনে উত্তীর্ণ হন। এবং বর্তমানে সচিবালয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে সিনিঃ সহকারী সচিব পদে কর্মরত আছেন। । ছোট মেয়ে শ্যামা হরি গৃহিণী।
গত ১৬ দিন পুর্বে ঘরের মধ্যে ডুকতে পা পিচলে পড়ে মাজার হিপ জয়েন্টের হাড় ভেঙ্গেযায়। ঢাকায় উক্ত ক্লিনিকে অপারেশন করার পর সম্পুর্ন সুস্হ্য হন শনিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল। শুক্রবার আকষ্কিক সকাল পৌনে দশটায় ষ্টোকে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
শুক্রবার রতে তালা মহা – শ্বশ্নানে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। ব্যক্তিগত জীবনে তিনি একজন ভাল মানুষ ছিলেন। তার ন্বর্গীয় আত্মার সৎগতি কামনা করে বিবৃতি প্রদান করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা সদরের সাবেক চেয়ারম্যান তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
১১ জুলাই ২০২৬
তালায় শিক্ষক সত্য রঞ্জন হরি ষ্টোকে মৃত্যু,শোকের ছায়া
