অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও

Date:

Share:

অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও
​পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় অর্থাভাবে দীর্ঘ ৬ বছর যাবৎ চিকিৎসা বঞ্চিত প্যারালাইজড ও শরীরে টিউমার (গুটা) আক্রান্ত অসহায় বৃদ্ধ আব্দুল লতিফ সরদারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব নেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
​জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চরমৌখালী গ্রামের মৃত রজত সরদারের ছেলে লতিফ সরদার (৬৪)। চরভরাটের মাত্র দেড় শতক জমির ওপর একটি ভাঙা ঘরে স্ত্রী ফজিলা বেগমকে নিয়ে চরম অনাহারে-অর্ধাহারে দিন কাটছিল তার। দীর্ঘ দিন ধরে সমস্ত শরীরে গুটা গুটা আব (টিউমার) বহনের পাশাপাশি গত ৬ বছর ধরে প্যারালাইজড হয়ে অসার অবস্থায় বারান্দায় পড়ে ছিলেন তিনি। নিজের নড়াচড়ার ক্ষমতা না থাকায় স্ত্রী ফজিলা বেগম অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে কোনো রকমে সংসার চালাচ্ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে সরকারি কার্ডের জন্য গেলেও মেলেনি সাহায্য।
​লতিফ সরদারের এই করুণ অবস্থার কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত নজরে আসে উপজেলা প্রশাসনের। এরই পরিপ্রক্ষিতে শনিবার (১১ জুলাই) সকালে অসুস্থ লতিফ সরদারের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য ঔষধ ক্রয়ের নগদ আর্থিক অনুদান তার স্ত্রীর হাতে তুলে দেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।​এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। সমাজসেবা অফিসের মাধ্যমে লতিফ সরদারের জন্য দীর্ঘমেয়াদী সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগে অসহায় পরিবারটির মুখে হাসি ফুটেছে।

১১ জুলাই ২০২৬
অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও