বারহাট্টায় দুই কেজি গাঁজাসহ ইউপি সদস্য ও তার সহযোগী গ্রেপ্তার

Date:

Share:

বারহাট্টায় দুই কেজি গাঁজাসহ ইউপি সদস্য ও তার সহযোগী গ্রেপ্তার

চয়ন চৌধুরী, বারহাট্টা থেকেঃ

নেত্রকোনার বারহাট্টায় দুই কেজি গাঁজাসহ এক ইউপি সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামের বাসিন্দা ও ওই ইউপি’র সদস্য জুয়েল মিয়া (৪২) ও একই গ্রামের তার সহযোগী ছন্দু মিয়ার (৩৬) ঘরে একই সময়ে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইউপি সদস্য জুয়েল মিয়া ও তার সহযোগী ছন্দু মিয়া দীর্ঘদিন যাবত নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে গাঁজাসহ বিভিন্ন ধরেনে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। মঙ্গলবার সকালে তারা দুইজনের ঘরেই এক কেজি করে দুই কেজি গাঁজা এনে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ইউপি সদস্য জুয়েল মিয়ার বসত ঘর থেকে প্রথমে এক কেজি গাঁজা ও ছন্দু মিয়ার বসতঘর থেকে আরও এক কেজি ওজনের গাঁজার দুইটি প্যাকেট উদ্ধার করা করার পাশাপাশি তারা দুইজনকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। তবে জেলার বিভিন্ন স্থানে আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কাউকেই কোনা ছাড় দেওয়া হবেনা বলেও জানান তিনি

৮ জুলাই ২০২৬
বারহাট্টায় দুই কেজি গাঁজাসহ ইউপি সদস্য ও তার সহযোগী গ্রেপ্তার