কাতারে কর্মরত তালার যুবকের ঘুমের মধ্যে স্ট্রোকে মৃত্যু

Date:

Share:

কাতারে কর্মরত তালার যুবকের ঘুমের মধ্যে স্ট্রোকে মৃত্যু

জহর হাসান সাগর

সাতক্ষীরার তালা উপজেলার তালা সদর ইউনিয়নের ডাংগানলতা গ্রামের আবুবক্কর শেখ (৩০) কাতারে কর্মরত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তিনি স্ট্রোকে আক্রান্ত হন। পরে সেখানেই তার মৃত্যু হয়।
নিহত আবুবক্কর শেখ ডাংগানলতা গ্রামের মো. আব্দুল জব্বার শেখের ছেলে। জীবিকার সন্ধানে তিনি প্রায় এক বছর এক মাস আগে কাতারে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি বৃদ্ধ পিতা-মাতা, এক ভাই, স্ত্রী সুমাইয়া খাতুন এবং পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে মুহাম্মদ ওমর ফারুক শেখকে রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

৫ জুলাই ২০২৬
কাতারে কর্মরত তালার যুবকের ঘুমের মধ্যে স্ট্রোকে মৃত্যু