তালায় জাতীয় পার্টির প্রয়াত নেতা এস. এম. আলাউদ্দীনের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল
জহর হাসান সাগর
সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এস. এম. আলাউদ্দীন-এর রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বিকেল ৫টায় উপজেলার শিবপুর গ্রামে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুহাম্মদ জালাল উদ্দীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম (ডাবলু), কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. জামাল উদ্দীন মোড়ল, জাপা নেতা প্রভাষক মুহাম্মদ কামরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. নূরুল ইসলাম খোকা, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইদ্রিস, জাতীয় পার্টির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী বিশ্বাস, যুবসংহতির তালা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।
স্মরণসভা শেষে প্রয়াত এস. এম. আলাউদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তাওহীদুর রহমান। এ সময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।
