তালার জাপার সাধারণ সম্পাদক এস. এম. আলাউদ্দীনের স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
তালা প্রতিনিধি
তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মরহুম এস. এম. আলাউদ্দীনের রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে|
রবিবার (২৮ জুন) বিকেল ৫টায় আছরের নামাজের পর পাটকেলঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে তালা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সভাপত্বিত করেন তালা উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম|
তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহা. মঈনুদ্দীন বুখারী সাহেব|
সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. নুরুল ইসলাম খোকার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল আলীম বাবু, তালার সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু,কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ক্রীড়া সংগঠক মো. আলতাফ হোসেন| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও তালা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শেখ জলিল আহিমেদ,তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. জিল্লুর রহমান, খলিষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোল্লা নুরুল ইসলাম, নগরঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন,কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. জামাল উদ্দীন মোড়ল, সাবেক ইউপি সদস্য আব তালেব,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম,ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আবু বক্কর গাজী, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, জাললপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম মকবুল হোসেন, মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. ইসলাম বিশ^াস, তালা উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ মো. আমিনুর রহমান, সরুলিয়া ইউনিয়ন যুব সংহতির সভাপতি মো. মাহাবুবুর রহমান বিশ^াস, জাতীয় ছাত্র সমাজ তালা উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো. ফয়সাল হোসেন, সাবেক সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোবারেক হোসেনের পুত্র মো. মাসুম সরদার, মরহুম এস.এম আলাউদ্দীন সাহেবের একমাত্র পুত্র মুহামিনুল ইসলাম তুষারসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম উলামাগন,ব্যাবসায়ীবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন|
বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম এস. এম. আলাউদ্দীনের রাজনৈতিক জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড, মানবিক গুণাবলি এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন| তাঁরা বলেন, আলাউদ্দীন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব| তাঁর মৃত্যুতে তালা উপজেলায় এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে| স্মরণ সভা শেষে দোয়ানুষ্ঠানে তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুজ্জামান রবি,শিক্ষক একেএম আব্দুস ছাত্তার, সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীনসহ জাতীয় পার্টির সকল মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহা. মঈনুদ্দীন বুখারী সাহেব|
