নারী জেলা প্রশাসককে নিয়ে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

Date:

Share:

নারী জেলা প্রশাসককে নিয়ে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালা প্রতিনিধি
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে করা কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে|

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় তালা উপজেলার জন¯^াস্থ্য প্রকৌশলী দপ্তরের সম্মুখে জাতীয়তাবাদী মহিলা দল তালা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়|

মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি| অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ|

মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা দলের নেত্রী মিলি খাতুন ও নাজনীন আক্তার কিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদুভাই, তালা থানা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান| এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মহিলা দল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মানববন্ধনে অংশগ্রহণ করেন|

বক্তারা বলেন, জাতীয় সংসদের মতো সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে একজন নারী জেলা প্রশাসককে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক ও অনভিপ্রেত| তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত নারী কর্মকর্তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব|

বক্তারা আরও বলেন, নারীর প্রতি অসম্মানজনক বক্তব্য সমাজে নেতিবাচক বার্তা দেয় এবং নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের পথে অন্তরায় সৃষ্টি করে| তারা ভবিষ্যতে কোনো নারী কর্মকর্তা কিংবা নারীদের নিয়ে এ ধরনের অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান| মানববন্ধন থেকে নারী সমাজের মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং দায়িত্বশীল বক্তব্য প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়|

২৮ জুন ২০২৬
নারী জেলা প্রশাসককে নিয়ে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন