কপিলমুনিতে নারী খাদক ও মাদক ব্যবসায়ী মহিদুল গাজীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, পথসভা ও ঝাড়ু মিছিল

Date:

Share:

কপিলমুনিতে নারী খাদক ও মাদক ব্যবসায়ী মহিদুল গাজীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, পথসভা ও ঝাড়ু মিছিল

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি
পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী, নারী খাদক ও হত্যা মামলার আসামি মহিদুল গাজীকে গ্রেপ্তারের দাবিতে কাশিমনগর বাজারের প্রধান সড়কে ২৭ জুন শনিবার বিকাল সাড়ে পাঁচটায় মানববন্ধন, পথসভা ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এলাকাবাসী আয়োজিত ওই মানববন্ধনের পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এম বুলবুল আহমেদ, পাইকগাছা উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সেকেন্দার আলী, সাবেক ইউ পি সদস্য মাজেদা পারভীন, মাওলানা আবু মুসা, গোলাম মোস্তফা গাজী, তাসমিরা খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, “মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, নারী খাদক ও আপন ভাবিকে হত্যাকারী মহিদুল গাজীকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, নইলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। “এদিকে মায়ের হত্যার প্রতিবাদে বক্তব্যরত তাসমিরা খাতুন বলেন, আমার চাচা মহিদুল গাজী, আমার মাকে হত্যা করেছে। এ ঘটনায় আমার ভাই বাদী হয়ে পাইকগাছা থানায় আমার চাচাসহ অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার নং-৭। ঐদিনই এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ চাচাকে গ্রেপ্তার করে। এরপর ২১ এপ্রিল এ মামলায় জামিনে বেরিয়ে আমার চাচা মায়ের হত্যাকারী মহিদুল গাজী (পিতা মৃত- এছেম গাজী) মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে । তিনি আরো বলেন, আমার মায়ের হত্যাকারী মহিদুল গাজী আমার ভাই রিফাত গাজীকে প্রধান করে হত্যা মামলার মামলার স্বাক্ষীসহ ৭ জনের নাম উল্লেখ মিথ্যা মামলা করেছেন। আমি প্রশাসনের কাছে এর বিচার ও আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা চাই।

২৭ জুন ২০২৬
কপিলমুনিতে নারী খাদক ও মাদক ব্যবসায়ী মহিদুল গাজীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, পথসভা ও ঝাড়ু মিছিল