কেশবপুরে ৩ গরু চোরকেকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ

Date:

Share:

কেশবপুরে গরু চোরদের গণধোলাই
দিয়ে পুলিশে সোপর্দ

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে ৩ গরু চোরকেকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।জানা গেছে, সোমবার (৮ জুন-২৬) কেশবপুর উপজেলার বুড়ুলি গ্রামের মধ্য দিয়ে সিএনজিযোগে গরু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ধাওয়া করে আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশকে সংবাদ দেয়। ওই রাতেই কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের হাকিম ওরফে হামিদ শেখের ছেলে মনিরুল ইসলাম সুজন (৪৫), ফুলতলা থানার দামোদর গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মুকুল মোল্যা (৫২) ও বাগেরহাট জেলার বারুইখালী গ্রামের জাকির শেখের ছেলে রাসেল (২৪)।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, আটক আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় ৩ সদস্যকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।