কুড়িগ্রাম ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে পুরে যায় শতাধিক দোকান

Date:

Share:

কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার সকাল আনুমানিক ৬ টা ৩০ মিনিটে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাজারে বিদ্যুৎতের শর্ট সার্কিট ব্রকার থেকে সূত্রপাত হয়ে একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজারে ছড়িয়ে যায় । আগুনের তীব্রতায় আশে পাশের ১০৬ টি দোকান সহ কয়েক কোটি টাকার সম্পদ পুরে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নেভাতে সহযোগিতা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল হওয়ায় অধিকাংশ দোকান বন্ধ ছিল। ফলে দোকানে থাকা মালামাল, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নেওয়ার সুযোগ পাননি তারা। অনেক ব্যবসায়ী তাদের জীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

ফায়ার সার্ভিস ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পুরো ভূরুঙ্গামারী এলাকায় উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।