তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ|
বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, কার্যনির্বাহী কমিটির সি.সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম,মো: বাহারুল ইসলাম, এস.এম হাসান আলী বাচ্চু, বি.এম বাবলুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ|

এ সময় তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও জনসম্পৃক্ততার কারণে হাবিবুল ইসলাম হাবিবের ওপর সরকার যে দায়িত্ব অর্পণ করেছে, তা তিনি সফলতার সঙ্গে পালন করবেন বলে জেলার মানুষ আশাবাদী| তার নেতৃত্বে সাতক্ষীরা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে|
